নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুক হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল আদালত প্রাঙ্গণে শতশত লোক এসে সমবেত হয়। পরে সেখানে তারা ফারুক হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ করেন। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।
মানববন্ধনে টাঙ্গাইল সদর ৭নং দাইন্যা ইউনিয়নের চেয়ারম্যান লাভলু মিয়া লাবুর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, ৭নং দাইন্যা ইউনিয়নের ৮নং ইউপি সদস্য শাজাহান সাজু, ৯নং ইউপি সদস্য আবু সাইদ, নিহত ফারুকের স্ত্রী সুরাইয়া ইসলাম ও ছেলে ফুয়াদ ইসলাম অনিক প্রমুখ।
মানববন্ধনে বক্তব্যে ৭নং দাইন্যা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান লাভলু মিয়া লাবু অভিযোগ করেন, শহীদ চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুক হত্যার আসামি শাহজাহান মিয়া, ছানোয়ার হোসেন, সঞ্জিত ঘোষসহ অন্যান্য আসামিরা জামিনে বের হয়ে আমাকে বার বার হত্যার হুমকি দিচ্ছে। এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানায় দুইটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আমার ভাই শহীদ রফিকুল ইসলাম ফারুকের পুরো পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। যেকোনো সময় পরিবারের উপর হত্যার আশষ্কা করছেন তিনি।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।