নিজস্ব প্রতিনিধি: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বণ্যার্ঢ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যানে বিভিন্ন এলাকা থেকে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল এসে সমবেত হয়। পরে বণ্যার্ঢ র্যালীটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এসে বেলুন উরিয়ে স্বেচ্ছাসেবকদলের ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে নেতা কর্মিরা।
এসময় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের টাঙ্গাইল জেলা শাখার সভাপতি তরিকুল ইসলাম ঝলকের সভাপতিত্বে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সহ-সভাপতি সাদেকুল আলম খোকা, স্বেচ্ছাসেবকদলের টাঙ্গাইল জেলা শাখার সাধারন সম্পাদক আব্দুর রৌফ, সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম শফি, সহ-সভাপতি মোহাম্মদ ইউসুফ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউন হাবিব পিপলু, মোহাম্মদ কামরুল হাসান উজ্জ্বল ও সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন জুয়েল প্রমুখ।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন টাঙ্গাইল করুটিয়া সাদ’ত বিস্ববিদ্যালয় কলেজের সাবেক জি, এস, আব্দুল মান্নান বাবুল, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফরহাদ আহম্মেদ ফারুক, শহর বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক আলতাফ হোসেন আলাল, স্বেচ্ছাসেবকদলের নেতা মেহেদী হাসান মৃদুল, মামুন খান, আরিফ সরকার চাঁদসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।