শুভ্র মজুমদার, কালিহাতী প্রতিনিধি: ছেলের একুশ মেয়ের আঠারো-এর আগে নয় বিয়ে কারো, শেখ হাসিনার বারতা-নারী পুরুষ সমতা শ্লোগানে ২০১৭-১৮ অর্থ বছরের “ কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল” কর্মসূচির আওতায় টাঙ্গাইলের কালিহাতী পৌরসভার উপকারভোগীদের স্বাস্থ্য সেবা জোরদার করণের লক্ষ্যে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ আগস্ট) সকাল ১১ টায় কালিহাতী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং উপজেলা পরিষদ, কালিহাতী পৌরসভা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
হেলথ ক্যাম্পে ৩ শত ৫০ জন মাকে চিকিৎসা সেবা ও খাবার স্যালাইন,সাবান,বিস্কুট এবং প্রত্যেককে ৩হাজার টাকা করে মাতৃত্বকালীন ভাতা দেওয়া হয়।
a@@aa@a@aAa
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।