শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে স্বেচ্ছাসেবক দলের মিছিল ও পথসভা

টাঙ্গাইলে স্বেচ্ছাসেবক দলের মিছিল ও পথসভা

নিউজ টাঙ্গাইল: টাঙ্গাইলে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ জানুয়ারি) দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে নোয়াখালিতে দায়েরকৃত মামলা ও গ্রেফতারী পরোয়ানার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করা হয়।

মিছিলটি পৌরশহরের স্টেডিয়াম ব্রীজ থেকে বের হয়ে টাঙ্গাইল প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। এ সময় পথসভায় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তারিকুল ইসলাম ঝলক। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি হাসানুজ্জামিল শাহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, সহ-সভাপতি মেহেদী হাসান মৃদুল, রিপন চৌধুরী, মনির হোসেন, যুগ্ম সম্পাদক মামুন খান, সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান সাজু, সদও উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকী জুয়েল, সহ-প্রচার সম্পাদক ইউসুব আলী, জেলা ছাত্রদলের সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল বাতেন, ছাত্রদল নেতা হিমেল, আকাশ, রাজুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular