বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামধুপুরটাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের মধুপুরের আউশনারায় মাহিন্দ্র দুর্ঘটনায় অজ্ঞাত এক যুবক (৩০) নিহত হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) উপজেলার আউশনারা ইউনিয়নের মোটেরবাজার থেকে গারোবাজার রোডে এ দুর্ঘটনা ঘটেছে।

জানা যায়, দ্রুত গতির মাহিন্দ্র গারোবাজার রোড দিয়ে যাওয়ার সময় বিপরীতমুখী ব্যাটারি চালিত অটোর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত এই যুবক (৩০) নিহত হয়।

এ ঘটনায় ৪ জন গুরুতর আহত হয়েছে। আহতদের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করেছে।

উল্লেখ্য, দুরঘটনাস্থলটি মারাত্মক বাঁকা সড়কের কারণে মাঝে মাঝেই সেখানে দুর্ঘটনা ঘটে থাকে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular