টাঙ্গাইলে ১২৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মো. আবু বক্কর সিদ্দিক (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে ১২৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে টাঙ্গাইল র‌্যাবের সদস্যরা। মঙ্গলবার রাতে টাঙ্গাইলের নাগরপুর ডাঙ্গা ধলাপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার দুপুরে টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার শফিকুর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেফতারকৃত হলেন টাঙ্গাইলে নাগরপুর উপজেলার মীর নগর পশ্চিম পাড়া গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে মো. আবু বক্কর সিদ্দিক (২৭)।

র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার শফিকুর রহমান জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিসি-৩ এর একটি দল জেলার নাগরপুর থানাধীন ডাঙ্গা ধলাপাড়া গ্রামস্থ টাঙ্গাইল আরিচা রোডের পশ্চিম পাশে নির্মানাধীন টিটিসি (টেকনিক্যাল ট্রেনিং সেন্টার) এর তিনতলা ভবনের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় ১২৫ পিস ইয়াবাসহ মো. আবু বক্কর সিদ্দিক (২৭) কে গ্রেফতার করা হয়। এই সংক্রান্তে ডিএডি নাজিম উদ্দিন বাদী হয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নাগরপুর থানায় একটি মামলা দায়ের করেন।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর