শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল ছিলিমপুর বাজারে মৌসুমী টেইলার্স এ্যান্ড ফেব্রিকস দোকানে দুধর্ষ চুরি

টাঙ্গাইল ছিলিমপুর বাজারে মৌসুমী টেইলার্স এ্যান্ড ফেব্রিকস দোকানে দুধর্ষ চুরি

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ছিলিমপুর বাজারে মৌসুমী টেইলার্স এ্যান্ড ফেব্রিকস দোকানে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

শনিবার (২৫ জুলাই) ভোর ৪টা ১৫মিনিটে শুরু করে ৪ঢা ৩৫ মিনিট পর্যন্ত উপজেলার ছিলিমপুর বাজারে মৌসুমী টেইলার্স এ্যান্ড ফেব্রিকস দোকানে চুরি সংঘটিত হয়।এই দুধর্ষ চুরির মিশনে প্রায় ৩/৪ জন চোর চক্র অংশগ্রহণ করেছে।

মৌসুমী টেইলার্স এ্যান্ড ফেব্রিকস দোকানের মালিক মো. সাইফুল ইসলাম জানায়, শুক্রবার রাত ৯ টায় প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে বাসায় চলে যায়। ফজরের নামাজ পরে এসে দেখি দোকানের একটি সাটারের তালা ভাঙ্গা। তখনি দোকানের ভিতরে ঢুকে দেখি আনুমানিক ২০/২২ লক্ষ টাকার মালা মাল ও ক্যাশ ভেঙ্গে ৩/৪ লক্ষ টাকা চুরি করে নিয়ে যায় চোর চক্র।

খবর পেয়ে দেলদুয়ার থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিদর্শন করেন। এ সময় মৌসুমী টেইলার্স এ্যান্ড ফেব্রিকস দোকানের ভিতরে সিসি ক্যামেরায় ফুটেজে ধরা পড়ে চুরির ঘটনাটি। সে সময় দেখা যায় এই চুরির ঘটনায় প্রায় ৩ জন চোর অংশগ্রহণ করেছে। এ প্রথম দেলদুয়ার উপজেলার ছিলিমপুর বাজারে এ ধরনের চুরির ঘটনা ঘটেছে।

এই চুরির ঘটনায় ছিলিমপুর বাজার বনিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল ব্যবসায়ীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। অচিরেই এই দুধর্ষ চোরদের আটক করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতৃবৃন্দরা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular