পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় রেকসোনা নামে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভিকটিম নিজেই বাদী হয়ে মঠবাড়িয়া থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছেন।
১৮ মার্চ (শুক্রবার) মামলার তদন্ত কর্মকর্তা মঠবাড়িয়া থানার এসআই নুরুজ্জামান জানান,মামলা হয়েছে। আসামী হাফিজুর রহমান পলাতক আছে।আমরা তাকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি।
হাফিজুর মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ সোনাখালী গ্রামের ইয়াসিন হাওলাদারের পুত্র। সিঙ্গাপুর প্রবাসী হাফিজুরের পুরাতন বাড়ী সাপলেজা ইউনিয়নের কচুবাড়িয়া গ্রামে।
ঘটনার দিন আসামী হাফিজুর (৪২) গৃহবধূ রেকসোনার (৩৪) বসতঘরে অনধিকার প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ভিকটিম আত্মরক্ষার চেষ্টা করতে গিয়ে কোমড়ে ও পিঠে আঘাত পায়।
ধর্ষণের পূর্বে ভিকটিম ওই আসামীকে মামলার ভয় দেখিয়েও রেহাই পায়নি।এমনকি ধর্ষণের শিকার ওই নারী প্রথম দফায় ঘর থেকে কৌশলে ঘরের বাহিরে যেতে সক্ষম হলেও দ্বিতীয় দফায় তাকে টেনে হিঁচড়ে ঘরে এনে ধর্ষণ করা হয় বলে জানান ভুক্তভোগী ওই নারী।
এ ব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহাঃ নূরুল ইসলাম বাদল জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি।মামলার তদন্ত অব্যাহত আছে।
