নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে বেপরোয়া গতিতে আসা অজ্ঞাত এক গাড়ি ওভারটেকের ঘটনায় গাড়ির ধাক্কা বদিউজ্জামান (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত মোটরসাইকেল আরোহী বদিউজ্জামান কুড়িগ্রাম জেলার রাজারহাট সদর এলাকার আহাম্মদ আলী ছেলে।
রবিবার (২৩ এপ্রিল) সন্ধ্যার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার জোকারচর এলাকার কামাঙ্খার মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে।
জানা যায়, মোটরসাইকেল চালকটি উত্তরবঙ্গগামী ছিল। কামাঙ্খার মোড় নামক স্থানে পৌঁছে সামনে থাকা ঢাকাগামী অজ্ঞাত এক গাড়ি ওভারটেক করার সময় সেই গাড়ির ধাক্কায় সড়কে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলে মারা যায়। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার পুলিশ পরিদর্শক মুহাম্মদ শাহিদুল ইসলাম জানান, নিহতদের খবর পেয়ে মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করে মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।