শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঢাকা বিভাগে শ্রেষ্ঠ জয়িতা টাঙ্গাইলের পাঁচ নারী

ঢাকা বিভাগে শ্রেষ্ঠ জয়িতা টাঙ্গাইলের পাঁচ নারী

ফরমান শেখ- নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিভাগে শ্রেষ্ঠ জয়িতা হয়েছেন টাঙ্গাইলের পাঁচ নারী। তারা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী মমতাজ সুলতানা, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ডা. মিরুফা তাজনীন, সফল জননী সাহেরা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী জান্নাতুল ফেরদৌস শান্তা, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা লুৎফা আক্তার।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইলের জেলা প্রশাসকের সভাকক্ষে ওই পাঁচ জয়িতাকে সনদ ও সম্মাননা প্রদান করেন জেলা প্রশাসক ডক্টর মো. আতাউল গনি।

এ সময় পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মেহেরুন্নেছা মনি ও টাঙ্গাইল প্রেসক্লাব এর সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular