রবিবার, আগস্ট ৯, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাদুধ দিয়ে গোসল করা সেই চেয়ারম্যান হেরে গেলেন

দুধ দিয়ে গোসল করা সেই চেয়ারম্যান হেরে গেলেন

ঘাটাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে নির্বাচনে হেরে গেলেন হত্যা মামলার গ্রেপ্তার হয়ে ২৩ দিন হাজতবাসের পর জামিনে মুক্ত হয়ে দুধ দিয়ে গোসল করা টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদীঘি ইউনিয়নের সেই চেয়ারম্যান হেকমত শিকদার। তিনি আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী ছিলেন। আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান।

বৃহস্পতিবার টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদীঘি ইউনিয়নে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতীহীনভানে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ঘোষিত ৯ কেন্দ্রের বেসরকারি ফলাফলে স্বতন্ত্র প্রার্থী মাওলানা হাবিবুল্লাহ বাহার মোটরসাইকেল প্রতীক নিয়ে চার হাজার ৪১৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন চশমা প্রতীকের অপর স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলাম। তিনি পান তিন হাজার ৫৬৭ ভোট। দুধ দিয়ে গোসল করা সেই আলোচিত চেয়ারম্যান নৌকার প্রার্থী হেকমত শিকদার পেয়েছেন তিন হাজার ৪৪৩ ভোট।

উল্লেখ্য, ২০১৮ সালে সাগরদীঘি ইউনিয়ন পরিষদের নির্বাচনের আগের রাতে সহিংসতার ঘটনায় নিহত হন ওই ইউনিয়ন যুবদল নেতা আব্দুল মালেক।

সেই মামলায় গত ১ জানুয়ারি সিআইডি পুলিশের হাতে আটক হন চেয়ারম্যান হেকমত সিকদার। পরে তিনি গত ২৩ জানুয়ারি জামিনে মুক্ত হন। জামিনে বাড়ি ফিরলে তার পরিবারের লোকজন তাকে দুধ দিয়ে গোসল করান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular