বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬
Homeআন্তর্জাতিকনাইজেরিয়ায় নামাজ চলাকালে মসজিদে সন্ত্রাসী হামলা, নিহত ১৫

নাইজেরিয়ায় নামাজ চলাকালে মসজিদে সন্ত্রাসী হামলা, নিহত ১৫

নাইজেরিয়ার একটি মসজিদে ডাকাতদের সশস্ত্র হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজ্য জামফারায় জুমার নামাজ চলাকালে এ হামলা হয়।

ডেইলি পোস্টের খবর অনুযায়ী, জামফারার বুক্কুয়ুম শহরের জামে মসজিদে নামাজ পড়ছিলেন মসল্লিরা। এমন সময় একদল সশস্ত্র ডাকাত মোটরসাইকেলে চড়ে মসজিদে আক্রমণ করে এবং মুসল্লিদের ওপর গুলি চালায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৫ জনের। এছাড়া আহত হন আরও অনেকে।

সম্প্রতি নাইজেরিয়ান সামরিক বাহিনীর সদস্যরা জামফারার বুক্কুয়ুম শহরের সন্ত্রাসীদের আস্তানায় ব্যাপক বোমাবর্ষণ শুরুর পর এমন ঘটনা ঘটলো। পুলিশ এখনও এই হামলার বিষয়টি নিশ্চিত করতে পারেনি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular