Homeটাঙ্গাইল জেলানাগরপুরনাগরপুরে নতুন করে করোনায় আক্রান্ত আরও ১ জন; ১০ বাড়ি লকডাউন

নাগরপুরে নতুন করে করোনায় আক্রান্ত আরও ১ জন; ১০ বাড়ি লকডাউন

নিউজ টাঙ্গাইল ডেস্ক : টাঙ্গাইলের নাগরপুরে নতুন করে আরও একজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এছাড়া পূর্বে আক্রান্ত ২ যুবক সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। নতুন আক্রান্ত যুবকের নাম শহীদুল ইসলাম (২৯)। সে উপজেলার মোকনা ইউনিয়নের কোনড়া গ্রামের সেকান্দার আলীর ছেলে।

সুস্থ হয়ে বাড়ি ফেরা একজন হলো উপজেলার পানান গ্রামের মোহাম্মদ আলী, অপরজন খাগুরিয়া গ্রামের লিটন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকালে শনাক্ত হওয়া করোনা আক্রান্ত যুবককে তার বাড়িতে আলাদা করে এক ঘরে রেখে আশপাশের ১০ বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোকনুজ্জামান খান বলেন, ঢাকায় দৈনিক যুগান্তর পত্রিকা অফিসে ইলেকট্রেশিয়ান পদে কর্মরত শহীদুলের জ্বর, সর্দির উপসর্গ দেখা দিলে সে গত শনিবার (২৫ এপ্রিল) ঢাকার কুর্মিটোলায় গিয়ে করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিয়ে বাড়ি চলে আসেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আমাকে আইইডিসিআর থেকে ফোন করে শহীদুলের করোনা পজেটিভের বিষয় জানানো হয়। পরে আমি শহীদুলের ফোন নাম্বার যোগাড় করে তার সাথে যোগাযোগ করি। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানালে তারা ওই এলাকার ১০ বাড়ি লকডাউন করে দেয়। আগামীকাল তার চিকিৎসার ব্যবস্থা করা হবে।

RELATED ARTICLES

Most Popular