নাগরপুরে পৃথক ঘটনায় নারীসহ দুইজন আত্মহত্যা

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের নাগরপুরে পৃথক ঘটনায় নারীসহ দুইজন আত্মহত্যা করেছেন। রবিবার রাতে ও সোমবার ভোরে উপজেলার কোকাদাইর ও ধুবড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন- রেশমা ও কামরুল হাসান। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এ নিয়ে নাগরপুর থানায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা হয়েছে।

 

পুলিশ জানায়, উপজেলার ধুবড়িয়া মুন্সিপাড়া গ্রামের সোহেল মিয়ার স্ত্রী রেশমা বেগমের সাথে স্বামী সোহেলের দীর্ঘদিন ধরে সংসারের তুচ্ছ বিষয় নিয়ে কোন্দল চলে আসছিল। রবিবার রাতে রেশমা স্বামী-সন্তান নিয়ে ঘুমিয়ে পড়েন। একপর্যায়ে রেশমা বেগম রাতের যে কোন সময়ে নিজ ঘরের আড়ার সাথে পরনের কাপড় দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন।

অপরদিকে উপজেলার কোকাদাইর গ্রামের আইয়ুব আলীর ছেলে কামরুল হাসান বেশ কিছুদিন ধরে মানষিকভাবে অসুস্থ ছিলেন। রবিবার বিকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন। বাড়ির লোকজন ও আত্মীয়-স্বজন রাতভর খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। সোমবার সকাল ৭টার দিকে বাড়ির একটু অদূরে ঝোপের মধ্যে একটি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায় এলাকাবাসী। পুলিশ খবর পেয়ে পৃথক ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে।

নাগরপুর থানার ওসি মাইন উদ্দিন দুটি আত্মহত্যার বিষয় নিশ্চিত করেছেন।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর