মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলানাগরপুরনাগরপুর কবি নজরুল উচ্চ বিদ্যালয়ে জাঁকজমকপূর্ণ চুড়ান্ত ফুটবল খেলা অনুষ্ঠিত

নাগরপুর কবি নজরুল উচ্চ বিদ্যালয়ে জাঁকজমকপূর্ণ চুড়ান্ত ফুটবল খেলা অনুষ্ঠিত

নাগরপুর প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরের ঐতিহ্যবাহী কবি নজরুল উচ্চ বিদ্যালয় আয়োজিত ঘুনী সবুজ সংঘ ফুটবল মাঠে এক জাঁকজমকপূর্ণ চুড়ান্ত ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে ব্যাপক দর্শক ও বিদ্যালয়ের সকল শ্রেনীর শিক্ষার্থী,শিক্ষক বৃন্দ,কর্মকর্তা ও কর্মচারি বৃন্দের উপস্থিতিতে এই ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। এতে কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনী একাদশ বনাম নবম শ্রেনী একাদশ অংশগ্রহণ করেন।

প্রধান শিক্ষক মো.মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মো.দেলোয়ার হোসেন এর পরিচালনায় উক্ত চূড়ান্ত ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন সহকারি প্রধান শিক্ষক মো.মোন্নাফ মিয়া।

এতে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক/শিক্ষিকা, কর্মকর্তাসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ গণ।

উল্লেখ্য, এই চুড়ান্ত ফুটবল খেলায় দশম শ্রেনী একাদশকে এক গোলে পরাজিত করে নবম শ্রেনী একাদশ চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular