নিজস্ব প্রতিনিধি: গত ২৮ আগস্ট বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ অনলাইন সংবাদ মাধ্যম নিউজ টাঙ্গাইল এ “সখীপুরে সড়ক ভেঙে যানবাহন চলাচল বন্ধ ভোগান্তিতে যাত্রীরা ” শিরোনামে খবর প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের একদিন পরই উপজেলা প্রকৌশলীর তৎপরতায় বড়চওনা-কালিহাতী সড়কের হামিদপুর চৌরাস্তা বাজারের পশ্চিম পাশে ভাঙ্গা স্থান মেরামত শুরু করেন এবং যানবাহন চলাচল স্বাভাবিক করেন।
সরেজমিনে দেখা যায়, রবিবার দিনব্যাপী সড়কের ধসে যাওয়া অংশে ইট ও বালি দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে। ওই দিন বিকেলে কাজটি শেষ হয়।
এ ব্যপারে উপজেলা প্রকৌশলী হাসান ইবনে মিজান বলেন , সড়ক ভাঙনের খবর পেয়ে তাৎক্ষণিক উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করলে জেলা নির্বাহী প্রকৌশলী বিষয়টি খুব গুরুত্বসহকারে দেখেন । যার ফলে অল্প সময়ের মধ্যেই সড়কটির ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করে যানবাহন চলাচলের উপযোগী করা সম্ভব হয়েছে।
প্রসঙ্গত: কয়েকদিনে টানা বর্ষনে ওই সড়কটি ভেঙে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগের পড়েন ওই সড়কে চলাচলকারীরা।
