মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
Homeজাতীয়ফের টাঙ্গাইলে দুই ট্রাকে সংঘর্ষে ঝড়ে গেল ৫ প্রাণ

ফের টাঙ্গাইলে দুই ট্রাকে সংঘর্ষে ঝড়ে গেল ৫ প্রাণ

ফরমান শেখ: টাঙ্গাইলের ঘারিন্দায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিনজন।

আজ মঙ্গলবার (৮ ডিসেম্বর) ভোর ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

টাঙ্গাইল জেলা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জুলফিকার এ তথ‌্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী ট্রাকের সঙ্গে বিপরীতমুখী অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। এসময় আহত হয়েছেন কমপক্ষে তিনজন।

পরে আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular