শনিবার, মে ২, ২০২৬
Homeখেলাধুলাবঙ্গবন্ধু জাতীয় টুর্নামেন্টের ফাইনালে মির্জাপুর পৌরসভা ও বাঁশতৈল

বঙ্গবন্ধু জাতীয় টুর্নামেন্টের ফাইনালে মির্জাপুর পৌরসভা ও বাঁশতৈল

মির্জাপুর প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ্ব-১৭) ১ম সেমিফাইনালে গোড়াই ইউনিয়ন একাদশ দলকে ০৪-০১ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছেছে স্বাগতিক মির্জাপুর পৌরসভা একাদশ দল। খেলার প্রথমার্ধে বল দখলের পাশাপাশি দুর্দান্ত আক্রমণেও আধিপত্য ছিলো মির্জাপুর পৌরসভা দলের। প্রথমার্ধে ৩ ও দ্বিতীয়ার্ধে পৌরসভা দলকে আক্রমণ শাণিত করতে গিয়ে পাল্টা আক্রমণে আরও একটি গোল হজম করে গোড়াই ইউনিয়ন একাদশ দল।

তবে প্রথমার্ধে পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে দারুণ কিছু প্রচেষ্টা চালায় গোড়াই ইউনিয়ন একাদশ দল। কিন্তু কখনো পৌরসভা দলের রক্ষণভাগ, কখনো গোলরক্ষক বা অফ-সাইড বাধা হয়ে দাড়িয়েছে তাদের, তবুও ডি বক্সের ভেতরে প্ল্যান্টিক পাওয়ায় শুধুমাত্র ১টি গোল করতে সক্ষম হয় গোড়াই একাদশ দল। শেষ হয় ০৪-০১ গোলে।

এদিকে ২য় সেমিফাইনালে জামুর্কী ইউনিয়ন একাদশ দলকে ০২-০ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছেছে বাঁশতৈল ইউনিয়ন একাদশ দল। প্রথমার্ধে ১ গোল করে এগিয়ে যায় স্বাগতিক বাঁশতৈল ইউনিয়ন একাদশ দল। দ্বিতীয়ার্ধেও আরও একটি গোল করে বাঁশতৈল দল। ৬০ মিনিটের খেলায় আপ্রাণ চেষ্টা চালিয়ে গেলেও সমতা ফিরিয়ে আনতে পারেনি জামুর্কী ইউনিয়ন একাদশ দল। নির্ধারিত সময় শেষ হওয়া পর্যন্ত কোনো গোল করতে না পারলে জামুর্কী ইউনিয়ন একাদশ দলকে হারিয়ে ফাইনালে পৌঁছে যায় বাঁশতৈল ইউনিয়ন একাদশ দল।

অনুষ্ঠিত ২টি প্রীতি খেলা উপভোগ করেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. একাব্বর হোসেন এম.পি, উপজেলা নির্বাহী অফিসার আবদুল মালেক, পৌর মেয়র সাহাদৎ হোসেন সুমন, উপজেলা যুবলীগের আহ্বায়ক শামীম আল মামুন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সরকার হিতেশ চন্দ্র পুলক প্রমুখ। খেলায় ধারাভাস্যকার হিসেবে ছিলেন, কবি আসাদুজ্জামান বাবুল ও আল-মামুন। খেলা চলাকালীন সময় মাঠের চারপাশে হাজারো জনতা ভিড় করে খেলা উপভোগ করেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং মির্জাপুর উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত টুর্নামেন্টটি আগামী ১১ সেপ্টেম্বর ফাইনাল খেলার মধ্য দিয়ে সমাপ্ত হবে। যেখানে মির্জাপুর পৌরসভা একাদশ দল বনাম বাঁশতৈল ইউনিয়ন একাদশ দল লড়বে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular