আশিক ইমরান, সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরবের জেদ্দায় পহেলা জানুয়ারি ২০১৮ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ (জাতীয় কারিকুলাম) স্কুল প্রাঙ্গনে উক্ত বই বিতরণ “বই উৎসব” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ (জাতীয় কারিকুলাম) এর অধ্যক্ষ হামদুর রহমানের সভাপতিত্বে সকাল ৯টায় “বই উৎসব” এর উদ্বোধন করেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দা- এফ এম বোরহান ঊদ্দিন ।
এসময় সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন কনসাল শিক্ষা সালাউদ্দিন, স্কুলের চেয়ারম্যান মার্শাল কবির পান্নু, ভাইস চেয়ারম্যান খন্দকার আজাদ।
এসময় বক্তারা বলেন সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও শিক্ষিত জাতি গড়ার লক্ষে ২০১৮ সালের প্রথম দিন থেকেই সরকার শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ৩৫ কোটি ৪২ লাখ বই বিতরণের উদ্যোগ নিয়েছে।
এসময় বছরের প্রথম দিনেই বই পেয়ে শিক্ষার্থীদরা বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
