শনিবার, মে ৯, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাবাসাইলবাসাইলে গাছ চাপায় অটোরিকশা চালক নিহত

বাসাইলে গাছ চাপায় অটোরিকশা চালক নিহত

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের বাসাইলে গাছ চাপায় তোফাজ্জল হোসেন (৪০) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন । শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে উপজেলার কাশিল মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে।

কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা রাজিক এ তথ্যটি নিশ্চিত করেছেন। তোফাজ্জল হোসেন উপজেলার কাশিল পশ্চিম পাড়া এলাকার আব্দুল আজিজের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার কাশিল মাদ্রাসা এলাকার বাক্কু মিয়ার কয়েকটি গাছ স্থানীয় এক কাঠ ব্যবসায়ীর কাছে বিক্রি করে। পরে বিকেলে গাছগুলি কাটার সময় সড়কের পাশ দিয়ে অটোরিকশা চালক তোফাজ্জল তার শিশু মেয়েকে পাশে বসিয়ে ও এক যাত্রী নিয়ে যাচ্ছিল। এসময় একটি গাছ পড়ে রিকশা চালক তোফাজ্জলসহ তিনজন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তোফাজ্জলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার রেফার্ড করে।

পরে ঢাকায় নেয়ার পথে তোফাজ্জলের মৃত্যু হয়। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular