বাসাইলে স্বাধীনতা দিবস উদযাপিত

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের বাসাইলে নানা আয়োজনের মধ্য দিয়ে ৪৮তম স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন, দোয়া মাহফিল, জাতীয় পতাকা উত্তোলন ও পুলিশ, আনসার ও শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

মঙ্গলবার সূর্য্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির পর কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করা হয়।

এরপর সকাল আটটায় সারাদেশের সাথে বাসাইল উপজেলা কেন্দ্রীয় মাঠে উপস্থিত সকলেই গেয়ে উঠলেন ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’। পরে স্টেডিয়াম মাঠে পুলিশ, আনসার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিবেশনায় কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

পরে বাঙ্গালী জাতির সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না’র সভপতিত্বে বক্তৃতা করেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের, বাসাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম তুহীন আলী ।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর