টাঙ্গাইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

নিউজ টাঙ্গাইল ডেস্ক: যথাযথ মর্যাদায় টাঙ্গাইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়। ভোরে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে শহীদ স্মৃতি স্তম্বে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, টাঙ্গাইল পৌরসভা, টাঙ্গাইল প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক, সাংস্কৃতিক সংগঠন পুস্পস্তবক অর্পন করেন।

এরপর টাঙ্গাইল স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে এক মনোজ্ঞ কুচকাওয়াচ ও শরীর চর্চা প্রর্দশন করা হয়। অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম পরে কুচকাওয়াচে জেলা পুলিশ, আনসার-ভিডিপিসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।

অনুষ্ঠানে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম ও পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়। পরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদ স্মৃতি পৌর উদ্যানে আলোচনা সভা, মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং আলোক চিত্র প্রর্দশনী অনুষ্ঠিত হয়।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর