বাসাইল ও সখীপুরে শনিবার বিদ্যুৎ থাকবে না

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইল গ্রীড উপকেন্দ্র হতে আগত টাঙ্গাইল-বাসাইল-সখীপুর ৩৩০০০ ভোল্ডের হাই ভোল্ডেজ লাইনটি জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের জন্য আগামীকাল শনিবার (২৩ মার্চ) সমগ্র বাসাইল উপজেলা ও সখীপুর উপজেলার আংশিক এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নির্ধারিত সময়ের পূর্বে কাজ শেষ হলে পূর্বেই বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে জানানো হয়।

বাসাইল জোনাল অফিসের ডিজিএম শওকত আলম এ তথ্যটি নিশ্চিত করে বলেন, শরিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নির্ধারিত সময়ের পূর্বে কাজ শেষ হলে পূর্বেই বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে। বিষয়টি সকলকে অবহিত করার জন্য বিভিন্ন এলাকায় মাইকিং করে জানিয়ে দেওয়া হয়েছে।

সম্মানিত গ্রাহকগণের বিদ্যুৎ সুবিধা সাময়িকভাবে বন্ধ থাকবে বিধায় কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর