শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাবাসাইলবাসাইল প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

বাসাইল প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের বাসাইল প্রেসক্লাবের ২০১৯ সালের নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জানুয়ারি) সকালে প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রথম পর্বে বার্ষিক প্রতিবেদন পেশ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নতুন কমিটি গঠনের জন্য নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন বাসাইল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও চ্যানেল আইয়ের টাঙ্গাইল জেলা প্রতিনিধি মুসলিম উদ্দিন আহমেদ, টাঙ্গাইল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও এটিএন বাংলা’র জেলা প্রতিনিধি নাসির উদ্দিন ও কালের কন্ঠের জেলা প্রতিনিধি অরন্য ইমতিয়াজ। নির্বাচনে সভাপতি পদে দৈনিক ইত্তেফাকের বাসাইল সংবাদদাতা আশিকুর রহমান পলাশ ও সম্পাদক পদে দৈনিক নয়াদিগন্তের বাসাইল সংবাদদাতা মাহমুদুল হাসান নির্বাচিত হন।

কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন- সহ-সভাপতি খাইরুল ইসলাম তালহা (বাংলাদেশ সময়), যুগ্ম-সস্পাদক এনায়েত করিম বিজয় (দৈনিক আমাদের সময়), কোষাধ্যক্ষ মাসুদ রানা (এশিয়ান টেলিভিশন), ক্রীড়া সম্পাদক রুবেল মিয়া (সংবাদ প্রতিদিন), সাহিত্য সম্পাদক শাহানাজ খানম রেখা (সাপ্তাহিক পাপিয়া), প্রচার ও দপ্তর সম্পাদক আব্দুল লতিফ (দৈনিক অর্থনীতি প্রতিদিন)। এছাড়াও কার্য-নির্বাহী সম্মানিত সদস্যরা হলেন- আবুল কাশেম মিয়া (দৈনিক যায়যায়দিন), এম শহিদুল ইসলাম (বিজয় টিভি), রাশেদা সুলতানা রুবি (দৈনিক দেশকথা) ও এমকে ভুইয়া সোহেল (দৈনিক মানবজমিন)।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular