শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
Homeদেশের খবরবাড়ি থেকে পালিয়ে প্রেমিক-প্রেমিকার একসঙ্গে আত্মহত্যা

বাড়ি থেকে পালিয়ে প্রেমিক-প্রেমিকার একসঙ্গে আত্মহত্যা

রাজনীতি দেশজুড়ে আন্তর্জাতিক খেলা বিনোদ
কুষ্টিয়ার সদর উপজেলার ঝাউদিয়া এলাকায় সাগর ইসলাম (১৭) ও বর্ষা খাতুন (১৬) নামে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা বিষপান করে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ইসলামি বিশ্ববিদ্যালয় থানার ঝাউদিয়া ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সাগর ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের রাজনগর গ্রামের শাহীন বিশ্বাসের ছেলে এবং বর্ষা খাতুন একই উপজেলার গোবিন্দপুর এলাকার হালিম মণ্ডলের মেয়ে।

পুলিশ জানায়, সোমবার (১২ সেপ্টেম্বর) ঝিনাইদহের শৈলকুপা উপজেলা থেকে প্রেমিক- -প্রেমিকা পালিয়ে এসে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ঝাউদিয়া ইউনিয়ন বৈদ্যনাথপুর গ্রামে ছেলের আত্মীয় সালামত ইসলামের বাড়িতে ওঠে। তাদের দুজনের পরিবার অনেক খোঁজাখুঁজি করেও খোঁজ পাচ্ছিলো না। পরে তারা তাদের দুজনের বিষপানে আত্মহত্যার খবর পান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

ইসলামি বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননুর জায়েদ জানান, প্রেমিক-প্রেমিকা বিষপানে আত্মহত্যা করেছে। তাদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular