Homeটাঙ্গাইল জেলাবিএনপি যাই বলুক, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী: কৃষিমন্ত্রী

বিএনপি যাই বলুক, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, নির্বাচন নিয়ে বিএনপি যাই বলুক। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। সংবিধানকে পরিবর্তন করতে পারবে না। এ সংবিধান পরির্তন না করা পর্যন্ত যে সরকার দায়িত্বে ক্ষমতায় রয়েছে একটি নির্বাচিত সরকার। তারাই সরকার পরিচালনা করবে। সরকারে থাকবে তারাই।

কৃষিমন্ত্রী বলেন, নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। কাজেই যে নির্বাচন কমিশন করা হয়েছে। তা আইন অনুযায়ী করা হয়েছে। এ নির্বাচন কমিশন দেশে একটি সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিবে। এটাই দেশবাসীর কাম্য।

সোমবার (২৪ এপ্রিল) সকালে টাঙ্গাইলের মধুপুরে রানী ভবানী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ৮৪ বছরের পুনর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন কৃষিমন্ত্রী।

অগ্নিকাণ্ডের বিষয়ে বলেন, সম্প্রতি ঢাকায় কযেকটি ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এটা খুব দুঃখজনক ও বেদনাদায়ক। এটি নিয়ে মানুষের মনে শঙ্কাও সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন, এ বিষয়টি উদ্দেশ্য প্রণোদিত। আমাদের মনে হয় পরীক্ষা করতে হবে। এনিয়ে তদন্ত হচ্ছে, তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে।

মধুপুর উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন, মধুপুর পৌরসভা মেয়র ছিদ্দিক হোসেন খান প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শৈশবের সতীর্থদের স্মৃতি চারণে মেতে উঠেন সবাই। বর্ণিল আয়োজনে সাজানো হয়েছে বিদ্যালয়ের পুরো ক্যাম্পাস। নানা বয়সী শিক্ষার্থীরা পুনর্মিলনীতে যোগ দেয়।

RELATED ARTICLES

Most Popular