মঙ্গলবার, জুন ৩০, ২০২৬
Homeদেশের খবরব্ল্যাকমেইল করে ভাবিকে ধর্ষণ; অতঃপর!

ব্ল্যাকমেইল করে ভাবিকে ধর্ষণ; অতঃপর!

গৃহবধূর অশ্লীল ভিডিও ধারণ ও ভয়ভীতি দেখিয়ে (ব্ল্যাকমেইল করে) একাধিকবার বিভিন্ন স্থান ও হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগে ননদের স্বামীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

নোয়াখালীর সদর উপজেলায় মাইজদী পৌর পার্কে অভিযান চালিয়ে গৃহবধূর ননদের স্বামী মেহেদী হাসান রাজুকে (৩৫) গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ব্যবহৃত দুটি মোবাইল জব্দ করা হয়। এতে গৃহবধূর অশ্লীল ছবি ও ভিডিও ধারণের সত্যতা পাওয়া যায়।

রোববার বিকেল ৪টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম। তিনি বলেন, ২০১৯ সালে তাদের বাড়িতে ননদসহ (স্বামীর বোন) বেড়াতে এলে রাতে পরিবারের অন্য সদস্যসহ গৃহবধূকে কোমল পানির সঙ্গে নেশাদ্রব্য খাইয়ে নিজের মোবাইলে গৃহবধূর অশ্লীল ভিডিও এবং ছবি ধারণ করে রাজু।

পরে অশ্লীল ভিডিও এবং ছবি ধারণের বিষয়টি জানিয়ে ব্ল্যাকমেইল করে ২০১৯ সাল থেকে একাধিকবার চৌমুহনীসহ বিভিন্ন আবাসিক হোটেলে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে সে। সর্বশেষ চলতি বছরের ২১ জুলাইয়ে হোটেলে নিয়ে পুনরায় তাকে ধর্ষণ করে রাজু। একপর্যায়ে ওই গৃহবধূ থানায় অভিযোগ দায়ের করেন।

এসপি আরও বলেন, গৃহবধূর লিখিত অভিযোগের ভিত্তিতে রোববার দুপুরে নোয়াখালী পৌর পার্কে অভিযান চালিয়ে অভিযুক্ত আসামি মেহেদী হাসান রাজুকে (৩৫) গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ওই সময় তার কাছ থেকে জব্দকৃত স্মার্ট ফোনে গৃহবধূর অশ্লীল ছবি ও ভিডিও ফুটেজ পাওয়ায় প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা মিলেছে। এ ঘটনায় গ্রেফতারকৃত রাজুর বিরুদ্ধে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular