ফরমান শেখ- নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য ছোট মনির এমপির বিরুদ্ধে গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডুর আনা মিথ্যা, বানোয়াট অভিযোগ ও ষড়যন্ত্রমূলক অপপ্রচার প্রতিবাদে বিক্ষোভ মিছিল মানববন্ধন করেছেন ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগ।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু করে উপজেলা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এরআগে দলীয় কার্যালয়ে সামনে উপজেলার বিভিন্ন নেতাকর্মীরা সমবেত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নূরুল ইসলাম তালুকদার মোহন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদুল হক টুকু, সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, সহ-সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা ফলদা ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু, অলোয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, গোবিন্দাসী ইউপি চেয়ারম্যান দুলাল হোসেন চকদার, অর্জুনা ইউপি চেয়ারম্যান দিদারুল আলম খান মাহবুব, জেলা পরিষদের সাবেক সদস্য আজহারুল ইসলাম, নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল মতিন সরকার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, গোপালপুর উপজেলার পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু এমপি ছোট মনিরের জনপ্রিয়তাকে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে তিনি অপপ্রচারের লিপ্ত হয়েছেন। ওই চেয়ারম্যানকে ভূঞাপুরে অবাঞ্ছিত ঘোষণা করাসহ তার দৃষ্টান্তমূলক শাস্তি ও তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের জোর দাবি জানান বক্তারা।
গত মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে ভূঞাপুর উপজেলা পরিষদ হলরুমে প্রতিবাদ সংবাদিক সম্মেলন করেন উপজেলার জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ এবং একইদিন এমপি ছোট মনিরের বিরুদ্ধে বানোয়াট, মিথ্যা ও বিদ্বেষমূলক অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে গোপালপুর পৌর শহরের থানা মোড়ে প্রতিবাদ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন উপজেলা আওয়ামী লীগ।
প্রসঙ্গত, গত রবিবার (১৭ এপ্রিল) টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ ছোট মনিরের বিরুদ্ধে গোপালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডুকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়।
এরপর ওই দিনই জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পাঠিয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার। এতে টাঙ্গাইলের আরও সাতজন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাক্ষর করেন। তারপর জেলা-উপজেলায় রাজনৈতিক অঙ্গণে নানা আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। সে থেকেই ভূঞাপুর-গোপালপুর উপজেলা আওয়ামী লীগ ও জনপ্রতিনিধিরা প্রতিবাদ কর্মসূচি পালন করছেন।
ছবি ও ক্যাপশন: বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সাংসদ ছোট মনির এমপি ছোট মনিরের বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল প্রতিবাদ মানববন্ধন করেছে ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগ।
