Homeটাঙ্গাইল জেলাভূঞাপুরে বাতাসের অজুহাতে বিদ্যুতের লুকোচুরি, অতিষ্ঠ জনজীবন

ভূঞাপুরে বাতাসের অজুহাতে বিদ্যুতের লুকোচুরি, অতিষ্ঠ জনজীবন

ফরমান শেখ- নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে বিদ্যুৎ সরবরাহের বিষয়ে গ্রাহকদের অভিযোগ কমতি নেই। রোজার মাসে ভোগান্তি আরও বেড়ে যায়। শুরু হয় লুকোচুরি খেলা।

আবার ঝড়-বৃষ্টি বা সামান্য বাতাসের অজুহাত দেখিয়ে ঘন্টার পর ঘন্টার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখেন ভূঞাপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ।

বুধবার (২০ এপ্রিল) ভোর রাত থেকে সন্ধ্যা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। বিদ্যুৎ সরবরাহ বন্ধের ফলে চরম ভোগান্তিতে পড়েন গ্রাহকরা। আর এসব দেখার যেন কেউ নেই বলে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ।

জানা যায়, বুধবার ভোর রাতে বৃষ্টির সাথে ধমকা বাতাসও হয়। যার কারণে ডালপালা কাটা, লাইন সংস্কারসহ নানা অজুহাতে ঘন্টার পর ঘন্টা লাইন বন্ধ রাখা হচ্ছে। পৌর এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু থাকলেও তা ছিল লুকোচুরি খেলা।

অন্যদিকে, শনিবার শনিরদশা। গ্রাহকদের হয় ভোগান্তি। এর কারণ হিসেবে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের স্বেচ্ছাচারীতাকে দায়ী করছেন গ্রাহকরা।

কলেজ শিক্ষার্থীরা জানান, বিদ্যুৎ না থাকায় জরুরি ফটো কপি করতে পারেনি। সামান্য বাতাস বা বৃষ্টি হলে নানা অজুহাতে বিদ্যুৎ বন্ধ করে দেয়া হয়। এতে করে অতিষ্ঠ জনজীবন।

কয়েড়া গ্রামের গ্রাহক রাশেদ জানান, আকাশে মেঘ আর হালকা বৃষ্টি হলেই ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ বন্ধ। অফিসে ফোন দিলেই বলে লাইন ফল্ট ডাল পড়ছে লাইনে।

এ বিষয়ে ভূঞাপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল ইসলাম জানান, ভোরে ঝড়-বৃষ্টির কারণে উপজেলায় বিভিন্ন এলাকার বিদ্যুৎ লাইনে ক্রুটি দেখা দেওয়ায় সংস্কার করা হচ্ছে।

RELATED ARTICLES

Most Popular