শনিবার, মে ৯, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাভূঞাপুরে দুই ইউনিয়নে যুবলীগের সম্মেলন, প্রস্তুতি কমিটি গঠন

ভূঞাপুরে দুই ইউনিয়নে যুবলীগের সম্মেলন, প্রস্তুতি কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ছয় ইউনিয়নে আওয়ামী যুবলীগের সম্মেলন করার উদ্যোগ নিয়েছে উপজেলা আওয়ামী যুব লীগ। এ লক্ষে ইতিমধ্যে দুই ইউনিয়নের সম্মেলনকে সফল ও বাস্তবায়ন করার জন্য প্রস্তুতিমূলক আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। দুই ইউনিয়ন হলো- উপজেলার গোবিন্দাসী ও গাবসারা।

উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. সরকার বাদল ও সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সেলিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ বিষয়টি বুধবার (০৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সেলিম নিশ্চিত করেছেন।

সম্মেলন প্রস্তুতি কমিটিতে গোবিন্দাসী ইউনিয়ন যুবলীগের আহবায়ক হলেন- মো. জাকির হোসেন ও সদস্য সচিব কবির প্রামাণিক, গাবসারাতে ছানোয়ার হাসান সরকার উজ্জ্বল ও সদস্য সচিব মো. রাজন সরকার। এই দুই ইউনিয়নে আহবায়ক-সদস্য সচিবসহ মোট ১৫ জন সদস্য কমিটিতে রয়েছেন।

এ বিষয়ে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সেলিম জানান, উপজেলার গোবিন্দাসী ও গাবসারাতে সম্মেলনের জন্য প্রস্তুতি আহবায়ক কমিটি করা হয়েছে এবং আগামী এক মাসের মধ্যে সকল ওয়ার্ড কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়। ওয়ার্ড শেষে ইউনিয়নের সম্মেলন সম্পন্ন করা হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular