বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাভূঞাপুরে নৌকার বিশাল জয়: তৃতীয়বারের মতো পৌর পিতা মেয়র মাসুদ

ভূঞাপুরে নৌকার বিশাল জয়: তৃতীয়বারের মতো পৌর পিতা মেয়র মাসুদ

ফরমান শেখ, নিজস্ব প্রতিবেদক: তৃতীয়বারের মতো টাঙ্গাইলের ভূঞাপুর পৌরসভার সাধারণ নির্বাচনে আবারো পৌর পিতা নির্বাচিত হলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি, আওয়ামীলীগ মনোনীত (নৌকা প্রতীক) ও বর্তমান মেয়র মাসুদুল হক মাসুদ। বিপুল ভোটের ব্যবধানে নৌকা প্রতীকে ৯ হাজার ৪৯৬ ভোট পেয়ে তিনি জয় লাভ করেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি মনোনীত (ধানের শীষ) প্রতীকে মেয়রপ্রার্থী ও পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন ৪ হাজার ৪১৩ ভোট পেয়েছেন। ধানের শীষকে পেছনে ফেলে নৌকা প্রতীক ৫ হাজার ৮৩ ভোট বেশী পেয়েছে।
এছাড়াও আ.লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) মেয়র প্রার্থী ও পৌরভার সাবেক প্যানেল মেয়র আব্দুস ছাত্তার পেয়েছেন ৩ হাজার ৭০১ ভোট। আজ শনিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় ভোট গণনা শেষে বেসরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন অতিরিক্ত আঞ্চলিক  নির্বাচন অফিস ময়মনসিংহ কর্মকর্তা উপজেলা সহকারী রির্টানিং অফিসার  মোশারফ হোসেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, ভূঞাপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আ.লীগ মনোনীত নৌকা প্রতীকে মাসুদুল হক মাসুদ, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে জাহাঙ্গীর হোসেন ও আ.লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) আব্দুস ছাত্তার (জগ প্রতীক) নিয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular