ভূঞাপুরে বিদ্যুৎ স্পৃষ্টে এক বৃদ্ধের মৃত্যু

টাঙ্গাইলের ভূঞাপুরে বিদ্যুৎ স্পৃষ্টে আব্দুর রশিদ চকদার (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত আব্দুর রশিদ চকদার উপজেলার পৌর শহরের বীরহাটি গ্রামের মৃত আব্বাস আলী চকদারের ছেলে।
রবিবার (৯এপ্রিল) বিকালে এ ঘটনা ঘটে বলে জানা যায়। নিহতের পরিবার সুত্রে জানা য়ায়, আব্দুর রশিদ চকদার তার বাড়ির দক্ষিণ পাশের ধান ক্ষেতে ঘাস কাটতে যায়। ঐ সময় জমির উপর দিয়ে বিদ্যুতের ফাটা তারের লাইন জমিতে পড়েছিল।
এ সময় তিনি জমির ঘাস কাটতে গেলে তারের সাথে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে, স্থানীয়রা তার লাশ উদ্ধার করে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর