মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাভূঞাপুরে সাংবাদিক পিতার স্মরণে দোয়া মাহফিল

ভূঞাপুরে সাংবাদিক পিতার স্মরণে দোয়া মাহফিল

ফরমান শেখ: টাঙ্গাইল থেকে প্রকাশিত ‘দৈনিক টাঙ্গাইল’ পত্রিকার ভূঞাপুর উপজেলা প্রতিনিধি খায়রুল খন্দকারের পিতা মরহুম খন্দকার নুরুজ্জামানের স্মরণে দোয়া মাফহিল অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার বাদ জুমা গোবিন্দাসী হাজী সংগঠনের উদ্যোগে গোবিন্দাসী বাজার জামে মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এসময় বক্তব্য রাখেন- গোবিন্দাসী হাজী সংগঠেনর সভাপতি আলহাজ্ব শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আলহাজ্ব এসএম সালাউদ্দিন, কোষাধ্যক্ষ আলহাজ্ব আবুল হোসেন, সদস্য আলহাজ্ব আব্দুল হামিদ মানিক প্রমুখসহ এলাকার মুসুল্লিরা।

প্রসঙ্গত প্রকাশ, সাংবাদিক খায়রুল খন্দকারের পিতা খন্দকার নুরুজ্জামান গত ১০ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular