টাঙ্গাইলের ভূঞাপুরে এবার উপজেলা প্রশাসনের এক (স্টাফ) পরিছন্নকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ব্যক্তি উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের খুপিবাড়ী এলাকার বাসিন্দা।
সোমবার (১৫ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মহী উদ্দিন আহম্মেদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত সপ্তাহের রবিবার (৭ জুন) ওই ব্যক্তির নমুনা নেয়া হয়েছিল। যার ফলাফল পজেটিভ এসেছে। এনিয়ে, উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ জনে। আর সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৯ জন।
উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাসরীন পারভীন জানান, আক্রান্ত ব্যক্তি আমার অফিসের একজন স্টাফ (পরিছন্নকর্মী) হিসেবে কর্মরত। তার তেমন কোন করোনার উপসর্গ ছিল না। হালকা জ্বর ছিল। করোনা নমুনা টেষ্ট দিলে ফলাফল পজেটিভ আসে। ওই স্টাফকে বাড়িতে রাখা হয়েছে।
তিনি আরও জানান, তার বাড়িতে স্বাস্থ্য সামগ্রী ও খাদ্য সহায়তাসহ প্রয়োজনী সকল ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
