Homeজাতীয়ভৈরবে স্ত্রীর অত্যাচার সইতে না পেরে স্বামী বিচার চাইলেন থানায়

ভৈরবে স্ত্রীর অত্যাচার সইতে না পেরে স্বামী বিচার চাইলেন থানায়

ভৈরব প্রতিনিধি: ভৈরব থানায় স্ত্রীর বিরুদ্ধে এক স্বামী  নানা নির্যাতনের অভিযোগে করেছেন। কথায় কথায় স্বামীকে মারধর, অকথ্য গালাগাল, তালাক দেওয়ার হুমকি ছাড়া নানা অভিযোগ করেন সোহান মিয়া (২২) নামের এক যুবক।  সোহান পৌর শহরের পঞ্চবটি এলাকার রাশেদ মিয়ার ছেলে।

বৃহস্পতিবার রাত ৯টায় স্বামী সোহান মিয়া বাদী হয়ে এ অভিযোগটি করেন। পুলিশ অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে বলে জানিয়েছে। অভিযোগে জানা গেছে, সোহানের বাড়ি কিশোরগঞ্জ অষ্টগ্রাম উপজেলার অষ্টগ্রাম গ্রামে। তার পরিবার দীর্ঘদিন ধরে ভৈরব বাসা নিয়ে বসবাস করছে। সোহান প্রবাসে থাকে। গত ৮ মাস আগে সোহান শহরের ঘোড়াকান্দা এলাকার মিজান মিয়ার মেয়ে স্বপ্না বেগমকে পারিবারিকভাবে বিয়ে করার পর সে এখন গর্ভবতী।

বিয়ের পর জানতে পারে তার স্ত্রী স্বপ্না বেগম খালাত ভাইয়ের সঙ্গে প্রেম ছিল। এসব কথা নিয়ে তার স্ত্রীর সঙ্গে প্রায়ই কথা-কাটাকাটি হয় বলে সোহান জানান। বাসায় তুচ্ছ ঘটনা হলেই স্বপ্না তার শরীরে হাত তুলে মারধর করে অভিযোগে বলা হয়। প্রায় সময় অকথ্য ভাষা ব্যবহার করে তাকে তালাকের হুমকি দেওয়া হয়। এমনকি গর্ভের বাচ্চা নষ্ট করে ফেলতে তার ওপর চাপ সৃষ্টি করে। স্ত্রীকে বকা দিলে সে নারী নির্যাতন মামলার হুমকির দেয়। বিয়ের পরও স্বপ্না তার প্রেমিক খালাত ভাইয়ের সঙ্গে  যোগাযোগ অব্যাহত রাখে। শারীরিক ও মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে অবশেষে বোন হ্যাপীকে নিয়ে বুধবার রাতে ভৈরব থানায় এসে অভিযোগটি করেন  স্ত্রী কৃর্তক অত্যাচারীত সোহান।

অভিযোগকারী সোহান নিউজ টাঙ্গাইলকে জানান, বউয়ের অত্যাচার, নির্যাতন সহ্য করতে না পেরে  থানায় অভিযোগ দেওয়ার দেয়া হয়েছে।

ভৈরব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বাহালুল খাঁন বাহার জানান, সোহানের অভিযোগটি পেয়েছি। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

RELATED ARTICLES

Most Popular