শনিবার, মে ৯, ২০২৬
Homeসখিপুরআমাদের সখীপুরমান‌বিক উ‌দ্যোগ নি‌লেন সখীপুর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা লিজা

মান‌বিক উ‌দ্যোগ নি‌লেন সখীপুর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা লিজা

এম সাইফুল ইসলাম শাফলু : এক‌টি মান‌বিক উ‌দ্যোগ নি‌লেন সখীপুর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা। মান‌সিক ভারসাম্যহীন  বিশ বছর বয়‌সি এক যুব‌তির পা‌শে দাঁড়া‌লেন তিনি। সোমবার ওই যুব‌তি‌কে উদ্ধার করেগাজীপুর ভব ঘু‌রে কে‌ন্দ্রে পা‌ঠি‌য়ে‌ছেন তি‌নি ।

জানা যায়,  সখীপুর সরকারি পিএম পাইলট ম‌ডেল স্কুল এন্ড ক‌লে‌জ মাঠের একপাসে দীর্ঘদিন ধরে  মানসিক ভারসাম্যহীন ওই  মে‌য়ে‌টি  থা‌কতেন। রোদ-বৃ‌ষ্টি তার উপর দি‌য়েই যায়। ক‌লেজ হো‌স্টে‌লের খাবার খে‌য়ে জীবন চলত তার।   গত ১৬ মার্চ ক‌রোনাভাইরা‌সের কার‌নে ক‌লেজ ও হোস্টেল বন্ধ হয়ে যায়।  আশপাশের বাজারের হো‌টেল-‌রে‌স্তোরাও বন্ধ।  সেই থেকে মেয়েটি অনাহা‌রে- অর্ধাহা‌রে জীবন কাটাতে থাকে। ঠিকানা জান‌তে চাই‌লে বল‌তে পা‌রেনা। ক‌রোনার ভয় ক্ষুধা বা সমা‌জের দুষ্টু চোখ কোন কিছুই তা‌কে স্পর্শ ক‌রেনা-তাড়া ক‌রেও বেড়ায়না। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা ওই মেয়েটিকে উদ্ধার করে ক‌রোনাভাইরাস নিরাপত্তা অন্ন-বস্র-আশ্র‌য়ের কথা ভে‌বে  সোমবার গাজীপুুুরের পূূূবাইলে আশ্রয়নে (ভব ঘু‌রে) কে‌ন্দ্রে পাঠা‌নোর সিদ্ধান্ত নেন। প‌রে পু‌লিশ ও সমাজ‌সেবা অ‌ফি‌সের লোক দি‌য়ে তা‌কে পাঠা‌নো হয় ওই ভব ঘুরে কে‌ন্দ্রে।

ওই ক‌লে‌জের অধ্যক্ষ কে‌বিএম খ‌লিলুর রহমান ব‌লেন ,‌অসহায় মানুষ‌কে মাথা গুজার ঠাঁই ক‌রে দি‌য়ে উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার অত্যন্ত মান‌বিক ও দা‌য়িত্বশীল যে কাজ ক‌রে‌ছেন তা প্রশংসনীয়।

এ ব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা ব‌লেন, মে‌য়ে‌টির ব্য‌ক্তিগত নিরাপত্তাসহ নানা কার‌ণেই তা‌কে ভব ঘু‌রে কে‌ন্দ্রে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular