এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের ঘরে ঘরে গিয়ে ৩২০ জন কর্মহীন মানুষনুকে খাদ্য সহায়তা দেবেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর সভার সম্ভাব্য মেয়র পদ প্রার্থী জাহাঙ্গীর তারেক। মঙ্গলবার থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সাংসদ এডভোকেট জোয়াহেরুল ইসলাম।
উদ্বোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, থানার অফিসার্স ইনচার্জ মো. আমির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।
নিউজ টাঙ্গাইলকে জাহাঙ্গীর তারেক বলেন, মঙ্গলবার থেকে শুরু হয়ে বৃহস্পতিবারের মধ্যে সখীপুর পৌরসভার সবকটি ওয়ার্ডের কর্মহীন হয়ে পড়া ৩২০টি পরিবারের বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্য সামগ্রী সহায়তা দেওয়া হবে।
