Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল সদরমাভাবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন ১৭ এপ্রিল

মাভাবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন ১৭ এপ্রিল

সাইফুল মজুমদার, মাভাবিপ্রবি প্রতিনিধিঃ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসার্স এসোসিয়েশনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। রোববার বিকাল ৩টায় বিশ^বিদ্যালয়ের শিক্ষক লাউঞ্চে প্রধান নির্বাচন কমিশনার মোঃ জাহাঙ্গীর হোসেন মিঞা এ ঘোষণা দেন।

এসময় তিনি নির্বাচনের জন্য আবেদন পত্রের তারিখ ৩ এপ্রিল থেকে ৪ এপ্রিল বিকাল ৪টা পর্যন্ত এবং আবেদনপত্র বাতিল করার তারিখ ৮ এপ্রিল ঘোষণা করেন। ১৭ এপ্রিল সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।   এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনার মোঃ মাকসুদুর রহমান, মোঃ মনিরুল ইসলাম,  বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইন্জিনিয়ার মোঃ তৌহিদুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোঃ মোস্তাফিজুর রহমান প্রমুখ।

RELATED ARTICLES

Most Popular