নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরে চলন্ত ট্রেনে দুর্বৃত্তের পাথর নিক্ষেপের ঘটনায় আসাদুজ্জামান নামের এক ট্রেন যাত্রী গুরুতর আহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।
বেলা পৌনে একটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী ‘জামালপুর এক্সপ্রেস’ ট্রেনটি মির্জাপুর স্টেশন এলাকায় পৌঁছালে এ ঘটনা ঘটে।
আহত আসাদুজ্জামান নিজেকে তেজগাঁও কলেজের রসায়ন বিভাগের প্রভাষক ও গ্রামের বাড়ি সরিষাবাড়ি বলে জানিয়েছেন।
এ ঘটনায় অন্যান্য যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
একই সময়ে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনেও পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনাতেও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
