শেখ নাসির উদ্দিন,টাঙ্গাইলের মির্জাপুরে জাতীয় সাংবাদিক সংস্থার ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়৷ শুক্রবার সকালে জাতীয় সাংবাদিক সংস্থা মির্জাপুর শাখা’র কার্যালয়ে“সকল সাংবাদিকের আস্থা, জাতীয় সাংবাদিক সংস্থা” এই স্লোগানকে সামনে রেখে এক বর্ণাট্য আয়োজনের মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
দিবসটি উপলক্ষে এক বর্নাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি পৌর সদরের প্রধান প্রধান ফটক প্রদক্ষিণ করে জাতীয় সাংবাদিক সংস্থার কার্যালয়ে এসে সমাপ্ত হয়। পরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা মির্জাপুর শাখার সভাপতি সাংবাদিক মোঃ মাজহারুল ইসলাম শিপলু’এবং সাধারণ সম্পাদক সঞ্জয় দাস’ ও প্রধান অতিথি টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি লায়ন আব্দুল মোমেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক তারিফ আহম্মেদ সোহাগ, মির্জাপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মাহবুব আলম সবুজ, পৌর ছাত্রলীগ সভাপতি আবুবকর সিকদার প্রমুখ।
সে সময় জাতীয় সাংবাদিক সংস্থার সহ-সভাপতি কাইয়ুম মিয়া, যুগ্ম-সম্পাদক জোবায়ের হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. সানোয়ার হোসেন, অর্থ-সম্পাদক রাব্বি ইসলাম, প্রচার সম্পাদক মো. নাজিম উদ্দিন, দপ্তর সম্পাদক মো. রুবেল মিয়া, ক্রীড়া সম্পাদক বছির আহমেদ, শিক্ষা ও জনকল্যাণ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য মো. শামীম মিয়া, শেখ নাসির উদ্দিনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। কেক কাটার মধ্য দিয়ে এ জমকালো আয়োজনের সমাপ্ত ঘটে।
