শনিবার, আগস্ট ৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরমির্জাপুরে বিজয়ের গল্প শোনালেন মুক্তিযোদ্ধারা

মির্জাপুরে বিজয়ের গল্প শোনালেন মুক্তিযোদ্ধারা

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরে মাসব্যাপী বিজয় মেলায় বিজয়ের গল্প শোনালেন ৭১’র রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা। শুক্রবার রাতে উপজেলা সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ গল্প শোনার আয়োজন করা হয়।

মির্জাপুর উপজেলা পরিষদের উদ্যোগে ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফার সভাপতিত্বে স্বাধীনতাযুদ্ধের ঘটনাবলী তুলে ধরে আলোচনায় অংশ নেন- টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সংসদদের সাবেক কমান্ডার ফজলুল হক বীর প্রতীক।

৭১’র রণাঙ্গনের এই যোদ্ধা কার ডাকে কি কারণে স্বাধীনতাযুদ্ধে অংশ নেন, পাকবাহিনীর সঙ্গে কোথায় কোথায় সম্মুখযুদ্ধ হয়, সেযুদ্ধে কতজন সহকর্মী শহীদ হন তিনি তার বক্তব্যে সে স্মৃতি উল্লেখ করেন।

এ সময় উপস্থিত সকল শ্রোতা নীরবে যুদ্ধ দিনের সেই গল্প শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন।

এছাড়া আলোচনায় আরও অংশ নেন টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার আবুল কালাম আজাদ বীর বিক্রম, মির্জাপুর উপজলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সরকার হিতেশ চন্দ্র পুলক, অধ্যাপক দুর্লভ বিশ্বাস। তারাও ৭১’র রণাঙ্গনের সেই রক্তঝড়া দিনগুলোর কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন- মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক, ভাইস চেয়ারম্যান আজাহারুল ইসলাম প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular