রবিবার, মে ৩, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরমির্জাপুরে সাবেক কমিশনার রিপনের মৃত্যু

মির্জাপুরে সাবেক কমিশনার রিপনের মৃত্যু

মির্জাপুর প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার সাবেক কমিশনার রিপন চক্রবর্তী ইন্তেকাল করেছেন। বুধবার সকালে সে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো (৪৪)। তার গ্রামের বাড়ি মির্জাপুর সাহাপাড়া এলাকায়।

পরিবার সুত্র জানায়, মঙ্গলবার প্রতিমা বিসর্জন শেষ করে রাতে বাড়ি এসে ঘুমাতে যায় রিপন। কিন্তু রাতে ঘুম ভালোভাবে হয়নি। পরদিন বুধবার সকালে বুকে ব্যথা অনুভব করলে সে তার বোনের সাথে হাটতে হাটতে কুমুদিনী হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে ৬ টার দিকে হাসপাতাল ঘাটে পৌছালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সেখানেই পড়ে তার মৃত্যু হয়। পরে আশপাশের লোকজন উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তিনি তার পরিবারে মা, স্ত্রী, মেয়ে, ভাই ২ বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular