বৃহস্পতিবার, জুলাই ২, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরমির্জাপুর পৌরসভার মেয়রের মৃত্যুতে ওবায়দুল কাদেরের শোক

মির্জাপুর পৌরসভার মেয়রের মৃত্যুতে ওবায়দুল কাদেরের শোক

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাহাদৎ হোসেন সুমনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ূয়া স্বাক্ষরিত পত্রের মাধ্যমে তিনি এ শোক প্রকাশ করেন। শোক বার্তায় তিনি মেয়র সাহাদৎ হোসেন সুমনের আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

মঙ্গলবার ভোর সাড়ে ৬টায় ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেয়র মৃত্যু বরণ করেন। বুধবার বাদ যোহর মির্জাপুর পৌর সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে তার জানাযা নামাজ শেষে সদরের পোষ্টকামুরী গ্রামের পারিবারিক কবরাস্থানে তাকে দাফন করা হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular