মুজিববর্ষ: ভূঞাপুরে নতুন ঠিকানায় ৮২ পরিবার

ফরমান আলী, নিজস্ব প্রতিবেদক: মুজিব শতবর্ষ উপলক্ষে সারা দেশের মত টাঙ্গাইলের ভূঞাপুরেও ভূমি ও গৃহহীন পরিবারদের মাঝে প্রথম দফায় ৮২ টি ঘর ও ভূমির দলিল হস্তান্তর করা হয়েছে।
শনিবার সকালে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেয় উপজেলা প্রশাসন।
এসময় অনুষ্ঠানে অংশ নেন স্থানীয় সাংসদ ছোট মনির, উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম এ্যাডভোকেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান, সহকারী কমিশনার আসলাম হোসাইন, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, প্রেসক্লাব সভাপতি শাহ্আলম প্রামাণিক প্রমুখ।
এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর