Homeখেলাধুলাশুরু হচ্ছে বিপিএল ফুটবল

শুরু হচ্ছে বিপিএল ফুটবল

কয়েকটি ক্লাবের আপত্তি থাকা স্বত্বেও ১৮ জানুয়ারি থেকেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু করতে বদ্ধ পরিকর বাফুফে।জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। তবে লীগের সপ্তাহ খানেক বাকি থাকলেও এখনো পর্যন্ত মাত্র ৪টি ভেন্যু পুরোপুরি প্রস্তুত বলেও জানান তিনি।

দফায় দফায় সময় পরিবর্তিত হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ ঠিক কবে শুরু হবে। এই নিয়ে বাফুফের সঙ্গে কয়েকটি ক্লাবের তৈরি হওয়া মত বিরোধ চলমান। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবার নাকি ফেডারেশন প্রস্তুত। তাদের দাবি সব কিছু ঠিক থাকলে আগামী ১৮ জানুয়ারি-ই মাঠে গড়াবে বিপিএলের ১১তম আসর।

বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, আন্তর্জাতিক সূচিসহ অন্যান্য সকল বিষয় মাথায় রেখে সপ্তাহে তিন দিন খেলা রেখে তৈরি করা হবে লীগের সূচি। বিপিএল ফুটবলের বাকি সপ্তাহ খানেক থাকলেও, এখন পর্যন্ত মাত্র ৪টি ভেন্যু প্রস্তুত। তবে লীগ শুরুর আগেই অন্য স্টেডিয়ামের কাজগুলো দ্রুত সম্পন্ন হবে বলে দাবি বাফুফের। কিন্তু তারপরেও থেকে যায় শঙ্কা।

আবু নাইম সোহাগ দাবি করেন, চারটি ভেন্যু প্রস্তুত। আরো একটি ভেন্যুতে আগামীকাল সকাল থেকে কাজ করা হবে। আশা করি লীগ শুরু করার আগেই সবগুলো ভেন্যু প্রস্তুত হয়ে যাবে। এদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সূচিতে সপ্তাহে ৩দিন খেলা থাকলেও এবার লীগ যাতে দ্রুত সম্পন্ন হয় এজন্য নতুন পরিকল্পনা করছে ফেডারেশন।

তিনি আরো বলেন, ক্যালেন্ডারকে ছোট করে কিভাবে লীগের সময়কে কমিয়ে আনা যায় সে ব্যাপারে নজর দেয়া হবে। আগামী শনিবার অনুষ্ঠিত হবে বাফুফের পেশাদার লীগ কমিটির সভা। সেখান থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসবে লীগের চূড়ান্ত সূচির।

RELATED ARTICLES

Most Popular