শোকদিবস উপলক্ষে গ্রামীণ ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গ্রামীণ ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহন করা হয়েছে। এ কর্মসূচি বাস্তবায়নে মঙ্গলবার উপজেলা কচুয়া আঞ্চলিক অফিস থেকে এক দিনে এক লাখ দশ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করা হয়। এ উপজেলার ৯টি শাখায় ২২ হাজার সদস্যদের মাঝে লাখ দশ হাজার ফলজ, ঔষধি চারা বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন এরিয়া ম্যানেজার মো.নুরুল আমিন,কচুয়া শাখার শাখা ব্যবস্থাপক মো.জুলহাস উদ্দিন,স্থানীয় ইউপি চেয়ারম্যান জামাল মিয়া, কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুলা মিয়া, ইউপি সদস্য শামছুল হক, সাইফুল ইসলাম প্রমুখ।

 

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর