সখীপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উদযাপন

সখীপুর প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সফল ৫ জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এই সংবর্ধনার আয়োজন করে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম কাজী বাদল, মহিলা বিষয়ক কর্মকর্তা ফিরোজা আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম, সমবায় কর্মকর্তা খোদেজা খানম প্রমূখ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন‍্য ৫ জয়িতাকে ক্রেস্ট দেওয়া হয়।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর