শুক্রবার, জুন ১৯, ২০২৬
Homeজাতীয়সখীপুরে উদ্বোধনের আগেই নির্মানাধীন ব্রীজে ফাটল

সখীপুরে উদ্বোধনের আগেই নির্মানাধীন ব্রীজে ফাটল

এম সাইফূল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুর-বাটাজোর সড়কের কীর্ত্তণখোলা কালিয়ান বাঈদের ওপর নির্মাণাধীন ব্রীজটি উদ্বোধনের আগেই ফাটল দেখা দিয়েছে। উদ্বোধনের আগেই ব্রীজটি’র পিলারে ফাটল দেখা দেয়ায় ওই সড়কে চলাচলকারী এবং এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। ঠিকাদারী প্রতিষ্ঠান ও সংশ্লিষ্টদের নির্মাণ কাজে ত্রুটির অভিযোগ তুলে এলাবাসী ও চলাচলকারীরা এরই মধ্যে তাদের ফেইজবুকে ওই ব্রীজের ফাটলের ছবি দিয়ে বিচার দাবি করেছেন ।
জানা যায়, প্রায় দুই মাস আগে ১ কোটি ৪ লাখ টাকা ব্যায়ে সখীপুর-বাটাজোর সড়কের সংস্কার ও কীর্ত্তণখোলা এলাকায় ব্রীজ নির্মাণকাজ শুরু হয়। যার ঠিকাদারী প্রতিষ্ঠান জামালপুর জেলার দুর্গা এন্টারপ্রাইজ। চলতি মাসের ১৫ তারিখের মধ্যে ওই ব্রীজটি স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহানের উদ্বোধনের কথা থাকলেও উদ্বোধনের আগেই ব্রীজটি’র পিলারে বড় ধরনের ফাটল দেখা দেয়। এ নিয়ে চলাচলকারী ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ কদ্দুছ বলেন, এ বিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যপারে নির্মানাধীন ঠিকাদারী প্রতিষ্ঠান দুর্গা এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী শ্রী শ্যামল বাবু বলেন, টেকনিক্যাল প্রবলেমের জন্য এ রকম হতে পারে। অচিরেই এটি ঠিক করে দেওয়া হবে বলেও তিনি জানান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular