বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাতে উপজেলার কাকড়াজান ইউনিয়নের গড়বাড়ি টোকপাড়া গ্রামের প্রবাসী রুহুল আমিনের বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে।
বাড়ির লোকজন জানান, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে ঘরের দরজা ভেঙ্গে ১২-১৫ জন ডাকাত ভেতরে প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। পরে ঘরে থাকা নগদ ১৩ লাখ ২৬ হাজার টাকা, ৪৬ ভরি স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র লুট করে ডাকাতরা পালিয়ে যায়।
এ সময় প্রবাসী রুহুল আমিনের স্ত্রী নিলুফা আক্তার ও ছেলে নিফুল হোসেনকে পিটিয়ে আহত করে ডাকাতরা। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
সখীপুর থানার উপ-পরিদর্শক বদিউজ্জামান বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ডাকাতির সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
