পারিবারিক সূত্রে জানা যায়, ৯ মাস আগে শুভ আহম্মেদের সঙ্গে ভালুকা উপজেলার আঙগারগারা ডালুয়া গ্রামের জমশের আলীর মেয়ে ঝর্ণা আক্তারে বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকতো। গত ২ দিন আগে তুচ্ছ ঘটনায় তাদের মনোমালিন্য চলছিল। পরে শনিবার ভোররাতে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না বেঁধে ফাঁস দিয়ে ঝর্ণা আত্মহত্যা করে।
সখীপুর থানার উপ-পরিদর্শক ওসমান গণি জানায়, এটি বাল্যবিয়ের কুফল। লাশটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুৎ বলেন, বাল্যবিয়ের বিষয়ে আমাদের সচেতনতা বাড়াতে হবে।
